

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
এর ফলে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকির কথাও উল্লেখ করেছে আবহাওয়া অফিস।
তবে আগামী ৪ মে থেকে বৃষ্টিপাত কমে আসতে পারে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। এদিকে রাজধানীসহ দেশের আট বিভাগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। তিনি জানান, এই সময়ের মধ্যে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল জানান, দেশের নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রয়েছে। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
মন্তব্য করুন
