বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নেত্রী নুসরাতের মনোনয়ন নিয়ে যা জানা গেলো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম
expand
এনসিপি নেত্রী নুসরাতের মনোনয়ন নিয়ে যা জানা গেলো

আদালতের নির্দেশনার পর জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আগামী শনিবার (২ মে) তার মনোনয়নপত্র যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় চিঠিও ইতোমধ্যে নুসরাত তাবাসসুমের কাছে পাঠানো হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খানের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

এতে উল্লেখ করা হয়েছে, মাননীয় হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে জনাব মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশনার প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন উপলক্ষে নিম্নবর্ণিত সময়সূচি অনুসারে মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী ২ মে। মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী, তার প্রস্তাবক ও সমর্থক হাজির/উপস্থিত থাকতে পারবেন।

গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল ৪টার পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। ফলে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন