বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে চার জেলায় আরও ৯ জনের মৃত্যু

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

নেত্রকোণা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নোয়াখালীতে বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। এসব জেলার মধ্যে সবচেয়ে বেশি তিনজন করে মৃত্যু হয়েছে সুনামগঞ্জ ও নেত্রকোণায়। এছাড়া হবিগঞ্জে দুইজন ও নোয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টার মধ্যে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুরের ধনু নদীতে বরশি দিয়ে মাছ ধরার সময় মোতালিব (৫৫) নামে এক জেলে বজ্রপাতে মারা যান। মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও হাওর থেকে গরু আনতে গিয়ে মোনায়েম খাঁ ওরফে হালান (৫০) বজ্রপাতে নিহত হন। এছাড়াও কৃষ্ণপুর ইউনিয়নের শিবনগর এলাকায় ধান কিনতে আসা সিরাজগঞ্জ জেলার শ্রমিক শুভ মন্ডল (৩০) বজ্রপাতে মারা যান।

সুনামগঞ্জে মারা যাওয়া তিনজন হলেন- সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুর কাদিরের ছেলে জমির উদ্দিন, সদরের গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের কায়িদ হোসেনের ছেলে জমির হোসেন ও জামালগঞ্জ উপজেলার রূপাবালি গ্রামের আবুল কালামের ছেলে আবু সালেক।

এদিকে, হবিগঞ্জে ধান কাটার সময় আলাদা স্থানে বজ্রপাতে দুই কৃষকের প্রাণ গেছে। নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের ছাবর উল্লার ছেলে মকসুদ মিয়া (৩৫) এবং বানিয়াচং উপজেলার জাতুকর্ণ পাড়ার আব্দুল গফুরের ছেলে আব্দুল সালাম (৬০)।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাতে মো.আরাফাত হোসেন (২১) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গামছাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup