

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, নতুন সরকারকে মনে রাখতে হবে কিসের ওপর ভিত্তি করে তারা ক্ষমতায় এসেছে এবং সামনে তাদেরকে কি করতে হবে। তারা যদি একই ভুলের (গুম ও নির্যাতন) পুনরাবৃত্তি করে তাহলে নতুন করে ইতিহাস রিপিট হবে, সরকারকে অভ্যুত্থানের মুখোমুখি হতে হবে।
রোববার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে মানবাধিকার সংগঠন ওএমসিটি ও অধিকার আয়োজিত নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তাজুল ইসলাম গুম ও নির্যাতনের ঘটনায় আওয়ামী লীগ সরকারের ভুলের কথা ইঙ্গিত করে এ বক্তব্য দেন।
তিনি বলেন, আমরা সরকারকে অনুরোধ করব। বিপ্লবের মধ্য দিয়ে একটি নির্বাচন হয়েছিলো তার মধ্য দিয়ে এই সরকার এসেছে। তারা নিশ্চই আমাদের আইনের প্রতি, মানবাধিকারের প্রতি, আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি শ্রদ্ধাশীল হবেন।
তাজুল ইসলাম জানান, গুম বিষয়ক অধ্যাদেশ বাতিল করা নিয়ে সাধারণের মধ্যে সংশয় তৈরি হয়েছে। গুমের মতন ঘটনাগুলোর বিচার হতেই হবে বলেও মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন