বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে বিশেষ লাইন চালু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পিএম আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম
ছবি সংগৃহীত
expand

জ্বালানি তেল পেতে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সেবা চালু করেছে সরকার। এখন থেকে তাদের আর সাধারণদের কাতারে দাঁড়িয়ে তেল নিতে হবে না। তাদের জন্য করা হয়েছে আলাদা লাইন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলায় চালু হয়েছে এই জরুরি সেবা। এর আগেও দেশের কয়েকটি জেলা ও উপজেলায় জরুরি ভিত্তিতে শিক্ষক-অ্যাম্বুল্যান্সসহ বিভিন্ন জরুরি বিভাগের গাড়িতে তেল দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, উপজেলার মোসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনে জ্বালানি প্রাপ্তিতে হাসপাতাল, বিদুৎ, অ্যাম্বুল্যান্স, থানা, ফায়ার সাভির্স, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর/সংস্থা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আলাদা লাইনে তেল সরবরাহ করা হবে।

প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এই জরুরি সেবা চালু থাকবে। পাম্পে তেল থাকা সাপেক্ষে এই সেবা প্রযোজ্য বলে জানানো হয়েছে।

এই সূচি অনুযায়ী পাম্পে উপস্থিত থেকে সরকার নির্ধারিত পদ্ধতিতে জ্বালানি বিতরণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank