মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দুই এমপির শপথ রোববার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পিএম
রেজাউল করিম বাদশা এবং মাহমুদুল হক রুবেল বিপুল।
expand
রেজাউল করিম বাদশা এবং মাহমুদুল হক রুবেল বিপুল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুজন সংসদ সদস্য (এমপি) শপথ গ্রহণ আগামীকাল রবিবার। তারা হলেন- বগুড়া-৬ আসনে রেজাউল করিম বাদশা এবং শেরপুর-৩ আসনে মাহমুদুল হক রুবেল বিপুল।

শনিবার (১১ এপ্রিল) সংসদ সচিবালয় সূত্র থেকে এ তথ্য জানা যায়।

রবিবার (১২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে বেলা ১২টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথ বাক্য পাঠ করাবেন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সংসদ সচিবালয় সূত্র জানা যায়, স্পিকারের কাছে শপথ নেওয়ার পর নবনির্বাচিত দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup