রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম
জাতীয় সংসদ
expand
জাতীয় সংসদ

জাতীয় সংসদ সচিবালয়ের প্রশাসনিক ও নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট নতুন ‘সংসদ সচিবালয় কমিশন’ গঠন করা হয়েছে। সংসদ সচিবালয় আইন, ১৯৯৪-এর ধারা ৭ অনুযায়ী গঠিত এই উচ্চপর্যায়ের কমিশনে চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিশন গঠনের কথা জানানো হয়।

সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা এই সিদ্ধান্ত গত ২ এপ্রিল থেকে কার্যকর হয়েছে বলে সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে প্রকাশিত গেজেটে উল্লেখ করা হয়েছে।

শক্তিশালী এই কমিশনে পদাধিকারবলে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিশনের সদস্যরা হলেন– চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম (মাননীয় স্পিকার), সদস্য তারেক রহমান (মাননীয় প্রধানমন্ত্রী), মো. শফিকুর রহমান (মাননীয় বিরোধীদলীয় নেতা), মো. আসাদুজ্জামান (মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী) এবং আমির খসরু মাহমুদ চৌধুরী (মাননীয় অর্থমন্ত্রী)।

সংসদ সচিবালয় আইন অনুযায়ী, এই কমিশন সংসদের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং সচিবালয়ের জনবল ও কাঠামো তদারকির দায়িত্ব পালন করবে। উচ্চপর্যায়ের এই কমিশন সচিবালয়ের নীতিনির্ধারণী বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন