বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৭:০৯ এএম
চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয় ।। ছবি: সংগৃহীত
expand
চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয় ।। ছবি: সংগৃহীত

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২ এপ্রিল তার তিন দিনের ঢাকা সফরের কথা ছিল, যেখানে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের ১৪তম বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল।

কূটনৈতিক সূত্র জানায়, রোববার (২৯ জুলাই) বিকেলে বেইজিং থেকে ঢাকাকে জানানো হয়, সুন ওয়েইডংকে পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ায় তিনি ৩ এপ্রিল অনুষ্ঠেয় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে পারবেন না। এ পরিস্থিতিতে দুই দেশ পারস্পরিক সমঝোতায় বৈঠকটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। খসড়া সূচি অনুযায়ী, ২ এপ্রিল রাতে কলম্বো থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল সুন ওয়েইডংয়ের। পরদিন বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি তার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সূচি ছিল।

এ ছাড়া ৪ এপ্রিল ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাতের পরিকল্পনাও ছিল।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের জুনে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup