

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীতে একটি ঈদ উপহার বিতরণ কর্মসূচিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে চীনা দূতাবাস।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে দূতাবাসটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, চীনা রাষ্ট্রদূতের অংশগ্রহণে আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠান নিয়ে অনলাইনে যে তথ্য ছড়িয়েছে, তার কিছু অংশ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
পোস্টে আরও বলা হয়, বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বাংলাদেশের নির্বাচিত সরকারের সুশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে দুই দেশের জনগণের কল্যাণে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়।
এর আগে মঙ্গলবার ঢাকার মিরপুর-১০ নম্বর আদর্শ বিদ্যালয়ের মাঠে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও মেন এবং ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর ভেরিফায়েড ফেসবুক পেজে এটিকে চীন ও দলটির যৌথ উদ্যোগ হিসেবে উল্লেখ করা হলে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। পরবর্তীতে বিষয়টি স্পষ্ট করতে নিজেদের অবস্থান জানায় চীনা দূতাবাস।
মন্তব্য করুন
