বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছর রমজান ২৯ নাকি ৩০ দিন, যা জানা গেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৪:১৯ এএম
সংগৃহীত গ্রাফিক্স
expand
সংগৃহীত গ্রাফিক্স

সংযুক্ত আরব আমিরাতের আকাশে রমজানের শেষ দিনের চাঁদ দেখা গেছে, যার ফলে চলতি বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই হিসেবে দেশটিতে ঈদুল ফিতর সম্ভবত শুক্রবার উদযাপিত হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকায় চাঁদ দেখা যায়। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি-র সদস্য তামিম আল তামিমি রমজানের ২৮তম দিনে (১৪৪৭ হিজরি) ভোর ৬টার দিকে চাঁদের ছবি ধারণ করেন।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এ বছর রমজান পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনা বেশি। সেই হিসেবে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে, যা শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে।

অন্যদিকে, সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৮ মার্চ বুধবার নতুন চাঁদ দেখা সম্ভব নয়। ফলে পরদিন থেকে নতুন চন্দ্রমাস শুরু হওয়ার সম্ভাবনা কম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup