বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: র‍্যাব-১০ 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১১:৪৪ পিএম
র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান
expand
র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান

ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।

মঙ্গলবার (১৭ মার্চ) সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, যাত্রীদের হয়রানি ঠেকাতে সদরঘাট ও সায়েদাবাদ বাস টার্মিনাল-এ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। কোনো যাত্রী অতিরিক্ত ভাড়া আদায় বা অন্য কোনো হয়রানির শিকার হলে সরাসরি অভিযোগ করলে র‌্যাব তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা—সদরঘাট, সায়েদাবাদ, শ্যামপুর, সূত্রাপুর ও ডেমরায় র‌্যাবের ৩২টি টিম মোতায়েন থাকবে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতার জন্য ছয়টি সিভিল টিম কাজ করবে।

ফাঁকা ঢাকায় চুরি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ নজরদারির কথাও উল্লেখ করেন র‌্যাবের এই কর্মকর্তা। তিনি বলেন, ছুটির সময়ে বাসাবাড়িতে চুরির প্রবণতা বাড়ে। তাই দিন-রাত ২৪ ঘণ্টা, বিশেষ করে রাতে নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন