

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচিত স্পিকার, ডেপুটি স্পিকার এবং সকল সংসদ সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১২ মার্চ) ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে অভিনন্দন জানিয়েছেন তিনি। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি অতিথি সারিতে উপস্থিত থেকে অধিবেশনের সূচনা বক্তব্য শোনেন।
প্রফেসর ইউনূস আশা প্রকাশ করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ দেশকে সুশাসন, স্বচ্ছতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সংসদের কার্যকর ভূমিকা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।
মন্তব্য করুন
