শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকার গঠনের ‘অজানা’ অধ্যায় উন্মোচন করলেন মাহিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম
সদস্যসচিব মাহিন সরকার। ছবি: সংগৃহীত
expand
সদস্যসচিব মাহিন সরকার। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ভূমিকা নিয়ে নানা আলোচনা থাকলেও এ বিষয়ে অনেক কিছুই জানতেন না অধিকাংশ সমন্বয়ক। এমনটি দাবি করেছেন আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার।

শনিবার (৮ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ায় সমন্বয়কদের মধ্যে শুধু নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের সংশ্লিষ্টতা ছিল। বাকি সমন্বয়কেরা এ বিষয়ে ওয়াকিবহাল ছিলেন না।

মাহিন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়ার সঙ্গে সমন্বয়কদের মধ্যে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের সংশ্লিষ্টতা ছিল, বাকি সমন্বয়কেরা এ ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন না।’

হঠাৎ গঠিত হয় ছয় সদস্যের লিয়াজোঁ কমিটি

অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছয় সদস্যের লিয়াজোঁ কমিটি নিয়েও কথা বলেছেন মাহিন।

তিনি জানান, ৬ আগস্ট হঠাৎ ছয় সদস্যের লিয়াজোঁ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। পরে এই কমিটিই রাজনৈতিক অংশীজনদের সঙ্গে চূড়ান্ত আলোচনা করে অন্তর্বর্তী সরকারের তালিকা প্রস্তুত করে।

তবে এ প্রক্রিয়া নিয়ে সব সমন্বয়ক সন্তুষ্ট ছিলেন না বলে জানান তিনি।

মাহিন বলেন, ‘এ নিয়ে বাকি সমন্বয়কেরা সন্তুষ্ট ছিলেন না। আমিও নিজে এই ঘটনায় অসন্তুষ্ট।’

কয়েকটি নাম নিয়ে প্রশ্ন ছিল

অন্তর্বর্তী সরকার গঠনের সময় কয়েকটি নাম রহস্যজনকভাবে সামনে এসেছিল বলেও মন্তব্য করেন মাহিন সরকার।

এ প্রসঙ্গে তিনি সৈয়দা রিজওয়ানা হাসান ও মোস্তফা সরয়ার ফারুকীর নাম উল্লেখ করেন।

মাহিন বলেন, ‘সৈয়দা রিজওয়ানা হাসান ও মোস্তফা সরয়ার ফারুকী অন্যতম। তাদের বিরুদ্ধে তো আমরা আন্দোলন ও লেখালেখিও করেছি। যদিও ফারুকী নিজের কাজ করার চেষ্টা করেছেন, কিন্তু অন্যজন ব্যর্থ হয়েছেন।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন