বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম
ছবি : সংগৃহীত
expand

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা বাদ রেখেই শেষ হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আগামী ৯ নভেম্বরের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

শনিবার (৮ আগস্ট) সকালে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, শিশু বিকাশ দ্বিতীয় পত্র এবং বিকালে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র এবং ক্রীড়া দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে। এদিন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনাল ও বিএমটির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছে আগেই। তবে বন্যা এবং জলাবদ্ধতার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর।

জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হবে। ৯ সেপ্টেম্বর থেকে ৬০ দিন হিসাব করলে আগামী ৯ নভেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা করা হবে।’

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে ফরম পূরণ করেছে। এবার সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank