

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নির্ধারিত সময় থেকে অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফল দেখতে পারবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল।
শনিবার (৮ আগস্ট) বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বোর্ডের ওয়েবসাইটে নিজস্ব EIIN ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রগুলো নির্ধারিত পদ্ধতিতে ফল সংগ্রহ করতে পারবে।
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ফলাফলবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
এসএমএসে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। বরিশাল বোর্ডের ক্ষেত্রে উদাহরণ হিসেবে SSC BAR 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠানোর কথা জানিয়েছে বোর্ড।
এ ছাড়া অনলাইনে ফলাফল ও পুনর্নিরীক্ষণের জন্য পৃথক ওয়েবসাইটে প্রবেশের নির্দেশনাও দিয়েছে বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্নিরীক্ষণের আবেদন ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত করা যাবে।