বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আগস্টে টানা ৪ দিনের ছুটি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৭:২০ পিএম
ছবি: সংগৃহীত
expand

চলতি আগস্টে সরকারি চাকরিজীবীদের জন্য আবারও টানা ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। মাত্র একদিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলেই ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিন অবকাশ কাটাতে পারবেন তারা।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৬ আগস্ট বুধবার নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার।

ফলে ২৭ আগস্ট একদিনের ঐচ্ছিক ছুটি নিতে পারলে টানা দুই দিনের ছুটি পাওয়া যাবে। আর সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবারের সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হবে।

অন্যদিকে এর পরের দু’দিন পড়েছে শুক্র ও শনিবার। সবমিলিয়ে একদিনের ছুটি নিতে পারলেই সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

এর আগে বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে একদিনের সাধারণ ছুটি ছিল। ওই সময়ও একদিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে পারলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিলের লম্বা ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank