মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে নেওয়া হতে পারে মির্জা আব্বাসকে 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১২:৪১ এএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস
expand
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-০৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রের মতে, বর্তমান শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে।

এদিকে একই দিন সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সেখানে তিনি মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি দ্রুত সুস্থতার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেন।

এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অচেতন হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup