শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা দিলো ডিএমপি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০১:১৬ এএম
রাজধানীতে যানজটের চিত্র ।। ফাইল ছবি
expand
রাজধানীতে যানজটের চিত্র ।। ফাইল ছবি

ঈদ সামনে রেখে রাজধানী থেকে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে রাজধানীর বিভিন্ন সড়ক এড়িয়ে চলাচলের নির্দেশনা দিয়ে ডিএমপি জানায়, ১৬ মার্চ থেকে ঈদযাত্রা সংশ্লিষ্ট যানবাহন ছাড়া অন্য সকল যানবাহনকে ঢাকার গুরুত্বপূর্ণ কিছু সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

এরমধ্যে কুড়িল থেকে আব্দুল্লাহপুর, গুলিস্তান থেকে সাইনবোর্ড, মিরপুর রোড (আড়ং ক্রসিং থেকে আমিনবাজার), ফুলবাড়িয়া থেকে বাবুবাজার ব্রিজ এবং আব্দুল্লাহপুর থেকে ধউর ব্রিজ সড়ক অন্যতম। এছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য নির্দেশনায় বলা হয়, বাস টার্মিনালের ভেতরে যাত্রী উঠিয়ে সরাসরি গন্তব্যে রওনা হতে হবে; রাস্তার ওপর কোনোভাবেই বাস দাঁড় করানো যাবে না। অনুমোদিত কাউন্টার ব্যতীত যত্রতত্র যাত্রী তোলা বা নামানো নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া বাসের ছাদে অতিরিক্ত যাত্রী বহন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় এবং ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup