মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘ফয়সালকে আটকের বিষয়ে ঢাকাকে এখনো কিছু জানায়নি ভারত’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৬:৩৮ পিএম আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৯:২৯ পিএম
হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন
expand
হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযোগে কলকাতায় গ্রেপ্তার দুই বাংলাদেশিকে ফেরত আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে দেশটির কাছে কনস্যুলার অ্যাকসেসের আবেদন করা হয়েছে। তবে তাদের গ্রেপ্তারের বিষয়ে কলকাতা এ বিষয়ে এখনো ঢাকাকে কিছু জানায়নি।

সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসব তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে কলকাতা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বলে গতকাল আমরা জানতে পেরেছি এবং তাদেরকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এ নিয়ে তিনি আরও বলেন, ‘কলকাতার উপ-কমিশনার ইতোমধ্যে যোগাযোগ করেছে। আমরা ভারতের কাছে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছি। কারণ, আমাদের কাছে যে তথ্য আছে, তা এখন পর্যন্ত যথেষ্ট নয়। কনস্যুলার অ্যাকসেস পাওয়া মাত্রই আমরা সামনের দিকে এগোতে পারবো। ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। যদি আসামিরা শনাক্ত হয়, তাহলে আমরা ভারত সরকারের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বন্দিদেরকে ফেরত আনার ব্যবস্থা করবো।’

এই কনস্যুলার অ্যাকসেস পেলে বাংলাদেশের কর্মকর্তারা বন্দিদের পরিচয় যাচাই করার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে জানান শামা ওবায়েদ। তারপরই বন্দি প্রত‍্যার্পন চুক্তির আওতায় গ্রেপ্তারকৃতদের ফেরানোর চেষ্টা করা হবে।

এর আগে, হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গত শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। গতকাল রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোড ধরে রিকশা করে যাওয়ার সময় গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন