

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাজিল জাতীয় দলের ফরোয়ার্ড রাফিনহার ডান উরুতে মাংসপেশির ইনজুরি ধরা পড়েছে বলে নিশ্চিত করেছে দলীয় মেডিকেল টেস্ট।
শনিবার (২০ জুন) পরীক্ষার পর ব্রাজিল দল জানায়, এই ইনজুরির কারণে রাফিনহাকে আপাতত নিবিড় চিকিৎসার মধ্যে থাকতে হবে।
তবে তাকে পুরোপুরি ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়নি। তিনি ব্রাজিল দলের সঙ্গেই থাকবেন এবং বিশ্বকাপের পরবর্তী ধাপগুলোতে ফিট হয়ে ফেরার চেষ্টা করবেন বলে জানানো হয়েছে।
তবে নিশ্চিতভাবে তিনি স্কটল্যান্ডের বিপক্ষে আগামী ম্যাচে খেলতে পারবেন না। তার অনুপস্থিতি ব্রাজিল দলের আক্রমণভাগে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
