

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিফা বিশ্বকাপে ছেলের অসাধারণ পারফরম্যান্সের পর আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়েছিল ফুটবল বিশ্ব। ভিসা জটিলতায় মাঠে বসে খেলা দেখা অনিশ্চিত হলেও সেই বাধা কাটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন কেপ ভার্দের গোলকিপার ভোজেনিয়ার মা। এবার গ্যালারিতে বসেই ছেলের পরবর্তী ম্যাচ উপভোগ করবেন তিনি।
বিশ্বকাপে ভোজেনিয়ার নৈপুণ্যে স্পেনকে গোলশূন্য রুখে দেয় নবাগত কেপ ভার্দে। ম্যাচ শেষে মায়ের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন ভোজেনিয়া। এরপরই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
ভিসাসহ সব জটিলতা কাটিয়ে ভোজেনিয়ার মা এখন যুক্তরাষ্ট্রে। উরুগুয়ের বিপক্ষে কেপ ভার্দের পরের ম্যাচে গ্যালারিতে বসে ছেলের খেলা দেখবেন তিনি।
উল্লেখ্য, স্পেনের মতো উরুগুয়েকেও হতাশ করার লক্ষ্য কেপ ভার্দের। ভোজেনিয়ার কাছ থেকে আরও একবার দারুণ পারফরম্যান্স দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
