

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর গুলশানের একটি বাসার গোপন সুড়ঙ্গ থেকে বহুরূপী প্রতারক মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাশারের সঙ্গে নিজের নাম জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা ববি।
শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টে ববি লেখেন, 'ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে কেন্দ্র করে আমাকে নিয়ে বেশ কিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করেছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে 'কোথাও কথিত স্ত্রী, কোথাও স্ত্রী' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।'
তিনি লেখেন, 'বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। মূলত ভিউ বাণিজ্য ও আমার সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ কাজ করছে। তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার আস্থা রয়েছে।'
চিত্রনায়িকা ববি আরও লেখেন, 'আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভূয়া খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো। আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন, যদি বিয়ে নামে পবিত্র সম্পর্কে জড়িয়ে থাকি সেটি অবশ্যই আমি নিজ থেকে সামনে আনাবো।'
