রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে বাতিল হলো জার্মানির গুরুত্বপূর্ণ গোল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৩:১৮ এএম আপডেট : ২১ জুন ২০২৬, ০৩:১৯ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আইভরি কোস্টের বিপক্ষে ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে কাই হাভার্টজের একটি গোল বাতিল করেছেন রেফারি। সমতাসূচক গোল উদ্‌যাপন করলেও শেষ পর্যন্ত হতাশ হতে হয় জার্মান ফরোয়ার্ডকে।

ম্যাচে হাভার্টজের শট জালে জড়ালেও রেফারি ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করেন। তার কয়েক সেকেন্ড আগে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদু ফাউলের শিকার হন বলে সিদ্ধান্ত দেওয়া হয়।

টরন্টোতে অনুষ্ঠিত ম্যাচের ৩০ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় আইভরি কোস্ট। বক্সের ভেতরের জটলার মধ্যে ফিরতি বলে নিখুঁত শটে গোলটি করেন কেসি।

এর আগে প্রথম ম্যাচে কুরাসাওকে ৭–১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল জার্মানি। ২০০৬ সালের পর বিশ্বকাপে টানা দুটি ম্যাচ জেতার সুযোগ থাকলেও আইভরি কোস্টের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জে পড়েছে তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Ecuador VS Curaçao
42'
0 - 0
World Cup