মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড়, যারা পাবেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

শিক্ষার্থী, বিশেষ সুবিধাসম্পন্ন ব্যক্তি ও ৬৫-ঊর্ধ্ব ব্যক্তিদের মেট্রো রেলসহ সব ধরনের রেলে ২৫ শতাংশ ভাড়া ডিসকাউন্ট দেবে সরকার

মঙ্গলবার ( ৩ মার্চ ) সাংবাদিকদের এ কথা জানান নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, ‘যারা শারীরিক প্রতিবন্ধী, বয়স্ক (৬৫ ঊর্ধ্ব) ও শিক্ষার্থী, তাদের জন্য আন্ত নগর ট্রেন ও মেট্রো রেলে আমরা ২৫ শতাংশ ভাড়া ডিসকাউন্ট (ছাড়) দেব।’

তবে এ ক্ষেত্রে টিকিট কাটার জন্য শিক্ষার্থীদের আইডি কার্ড ও অন্যদের সংশ্লিষ্ট কার্ড দেখাতে হবে বলে জানান শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, ‘আমরা এটি ঈদের আগেই বাস্তবায়নের চেষ্টা করছি, যদিও সময় একটু কম, কুরবানি ঈদের আগে এটা নিশ্চিত হয়ে যাবে এবং এটা কার্যকর হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন