বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদের নিয়োগ বাতিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১০:৪৭ পিএম
প্রকৌশলী ফারুক আহমেদ
expand
প্রকৌশলী ফারুক আহমেদ

মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

সোমবার (২ মার্চ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফারুক আহমেদ এর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হল।’’

জনস্বার্থে জারি করা ই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। তবে ঠিক কী কারণে বা কোন প্রেক্ষাপটে এই নিয়োগ বাতিল করা হলো, সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Czechia VS South Africa
68'
1 - 0
6' Michal Sadílek
World Cup