মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৩ মাস পর মৃত্যুনিবন্ধন আবেদন চালু, জানুন নিয়ম ও ফি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৮ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

তিন মাস বন্ধ থাকার পর জনসাধারণের জন্য অনলাইনে মৃত্যুনিবন্ধনের আবেদন পুনরায় চালু করা হয়েছে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন-এর (বিডিআরআইএস) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে গত বছর ২১ নভেম্বর থেকে নিরাপত্তা সংক্রান্ত কারণে অনলাইনে সাধারণদের জন্য মৃত্যু নিবন্ধন আবেদন কার্যক্রম সাময়িক বন্ধ ছিল। এই সময়ে শুধুমাত্র নিবন্ধন কার্যালয় থেকে সহকারী নিবন্ধকের মাধ্যমে আবেদন করা যেত।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জন্ম ও মৃত্যুনিবন্ধন সিস্টেমের (বিডিআরআইএস) অধিকতর নিরাপত্তার বাড়ানোর জন্য গত ২১ নভেম্বর থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত শুধু নিবন্ধন কার্যালয় থেকে মৃত্যুনিবন্ধন আবেদন কার্যক্রম চলমান ছিল।’

এতে আরও বলা হয়, ‘পাবলিক সাইট থেকে অনলাইনে মৃত্যুনিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকায় আবেদনকারীদের সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ের সহকারীর (অনুমোদিত ব্যবহারকারী) ইউজার আইডি থেকে মৃত্যুনিবন্ধনের আবেদন করতে হতো। অনলাইনে মৃত্যুনিবন্ধন আবেদন কার্যক্রম কখনোই বন্ধ (জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল না) ছিল না।’

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসে ৮৯,৯৩৭টি, ডিসেম্বর ৮২,১৯৮টি, এ বছরের জানুয়ারি ৮১,০১৬টি এবং ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ পর্যন্ত ৪৫,০৩২টি মৃত্যুনিবন্ধন হয়েছে। একই সময়ে ৩,২০৩টি তথ্য সংশোধন এবং ১১,৪১০টি সনদ পুনর্মুদ্রণ করা হয়েছে।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় আরও জানায়, জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে কোনো ফি লাগবে না। ৪৫ দিন থেকে ৫ বছরের মধ্যে করলে ২৫ টাকা, ৫ বছরের পরে করলে ৫০ টাকা ফি লাগবে। তথ্য সংশোধনের জন্য ১০০ টাকা ফি ধার্য।

অনলাইনে আবেদন করার পর তা নিবন্ধকের কাছে জমা দিতে হয়; নিবন্ধন শেষে সনদ প্রদান করা হয়। ইউনিয়ন পরিষদ এলাকায় প্রশাসনিক কর্মকর্তা বা ইউপি সচিব সহকারী নিবন্ধক এবং ইউপি চেয়ারম্যান দায়ী। সিটি করপোরেশন এলাকায় আঞ্চলিক কার্যালয়ে আবেদন করতে হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup