শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ এবং ১৯০ ঢাকা-১৭ থেকে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২) (ক) দফার বিধান অনুসারে ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা পোষণ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত একটি ঘোষণাপত্র দাখিল করেন। এর ফলে ওই তারিখ থেকেই নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ আসনটি শূন্য বলে ঘোষণা করা হয়েছে।

আসনটি শূন্য ঘোষণা করে গেজেট জারি হওয়ায় পরে এই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হবে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেয়ার বিধান রয়েছে। শুক্রবার রাতে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টিতে বিজয়ীদের গেজেট প্রকাশ করে কমিশন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন