

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ইনকিলাব মঞ্চের ওপর পুলিশি হামলার পর সংঘর্ষ ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকা গুলোতেও। রাজধানীর পরিবাগ, বাংলামোটর ও ইস্কাটন রোডে সংঘর্ষে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার পরও এসব এলাকায় অবস্থান করা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
এরআগে বিকেল ৪ টা নাগাদ নাগাদ শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে থেকে প্রধান উপদেষ্টার বাস ভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ।
এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ব্যবহারের পাশাপাশি টিয়ার গ্যাস, কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও ছররা গুলি নিক্ষেপ করে।
এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন আর ডাকসুর নেত্রী ফাতেম তাসনিম জুমা, জকসুর নেত্রী শান্তা আক্তার, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের পেজ থেকে এক পোস্টে বলা হয়, আপাতত কোন জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসবো। সেই পর্যন্ত নিরাপদে থাকবার আহবান জানাই।
মন্তব্য করুন

