রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৩:৩৭ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

বর্তমান যুগে অনলাইন প্ল্যাটফর্মে সম্পর্ক গড়ে ওঠা স্বাভাবিক ঘটনা। অনেকেই সহজেই ডেটিং পার্টনার খুঁজে পান, কিন্তু সেই সম্পর্ককে দীর্ঘমেয়াদি রাখা বা বিয়েতে নিয়ে যাওয়াটা সবসময় সম্ভব হয় না।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সম্প্রতি পাঁচটি কারণ তুলে ধরেছে, কেন অনেকেই দীর্ঘমেয়াদি সম্পর্ক বা বিয়েতে যেতে পারছেন না। চলুন জেনে নিই সেই কারণগুলো—

১. উচ্চ মানদণ্ডের প্রত্যাশা

অনেকে নিজের ভালোবাসার পথের সবচেয়ে বড় বাধা নিজেই হয়ে দাঁড়ান। নির্দিষ্ট কোনো পছন্দ বা চাহিদার কারণে সঙ্গী হিসেবে যে কেউ হোক, তাকে সেই মানদণ্ড পূরণ করতে হয়। উচ্চতা, চোখের রঙ, পেশা বা অন্যান্য বৈশিষ্ট্য না মিললে সম্পর্ক এগোতে দেয় না। কিন্তু প্রকৃত সম্পর্ক সব শর্ত পূরণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সময়ের সঙ্গে সঙ্গে একজন মানুষ আপনাকে কেমন অনুভব করায়—এর ওপর নির্ভর করে সম্পর্কের স্থায়িত্ব।

২. নিজেকে প্রকাশ করতে না পারা

অনলাইন অ্যাপে অ্যাকাউন্ট থাকা বা কথোপকথন করলেও অনেকেই নিজেকে পুরোপুরি প্রকাশ করেন না। সম্পর্ক গড়ে ওঠার জন্য প্রয়োজন নতুন মানুষের সঙ্গে পরিচয় তৈরি করা, সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া, নতুন শখ অন্বেষণ করা এবং বাস্তব জীবনে সক্রিয় থাকা। শুধু অনলাইনে অপেক্ষা করলেই সম্পর্ক এগোবে না।

৩. আগের সম্পর্কের ক্ষত থেকে বের হতে না পারা

অতীতের সম্পর্ক থেকে বের হয়ে না আসা অনেকের নতুন সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায়। মুখে নতুন সম্পর্কে যেতে চাইলে ও নিজের মনে আগের সম্পর্ক বারবার মনে পড়লে সম্পর্ক স্থায়ী হয় না। তাই নতুন সম্পর্কের জন্য অতীতকে শান্তভাবে মুক্তি দিতে হবে।

৪. দুর্বলতা প্রকাশের ভীতি

সম্পর্ক মানে শুধু আনন্দ ভাগ করা নয়, বরং নিজের দুর্বলতা এবং সীমাবদ্ধতাও ভাগ করা। নিজের দুর্বলতা আড়ালে রাখলে কেউ আপনাকে সত্যিকার অর্থে চিনতে পারবে না। নিজের দুর্বলতা প্রকাশ করা কোনো দুর্বলতা নয়; এটি সম্পর্ককে গভীর করার একটি বিশেষ ক্ষমতা। তবে সবকিছু প্রকাশ করতে হবে এমন নয়, শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো সঙ্গীকে জানানো প্রয়োজন।

৫. পরিপূর্ণতার জন্য অপেক্ষা করা

নিখুঁত সঙ্গী বা নিখুঁত মুহূর্ত খোঁজা বাস্তবসম্মত নয়। সম্পর্কের ক্ষেত্রে পরিকল্পিত কৌশল বা সঠিক সময়ের জন্য অপেক্ষা করলে ভালোবাসা পিছিয়ে যায়। ভালো সম্পর্ক স্বাভাবিকভাবেই তৈরি হয়। তাই অপেক্ষা না করে ভালোবাসা গড়ে তোলা এবং সম্পর্ককে এগিয়ে নেওয়া জরুরি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Germany VS Ivory Coast
Scheduled
21 Jun, 02:00 AM
VS
World Cup