বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাটর্নি জেনারেলকে হুমকি, ৪ ডেপুটিকে শোকজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলকে ‘ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের’ অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ এবং সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

রবিবার (৫ জুলাই) অ্যাটর্নি জেনারেলের নির্দেশে কারণ দর্শানোর নোটিশ দেন প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন। নোটিশ পাওয়া চারজন ডিএজি হলেন- মো. জহিরুল ইসলাম সুমন, মো. রফিকুল ইসলাম মন্টু, মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান নজরুল।

নোটিশে বলা হয়েছে, রোববার (৫ জুলাই) দুপুরে অ্যাটর্নি জেনারেল কর্মরত থাকাকালীন তার কার্যালয়ে তার সঙ্গে ওই চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিচারপ্রার্থী ও কার্যালয়ে কর্মরত অন্য আইন কর্মকর্তাদের উপস্থিতিতে অসংযত আচরণ করেন। তাকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এছাড়াও যে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটবে বলে হুমকি দেন।

নোটিশে আরও বলা হয়, এ সব ঘটনার ভিডিও কার্যালয়ের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে।

এ ধরনের কর্মকাণ্ডকে গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির ঘটনা উল্লেখ করে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই নোটিশ প্রাপ্তির তিন কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন