রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ের হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১০:৫৯ এএম
আদালতে রামিসার বাবা
expand
আদালতে রামিসার বাবা

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার রায় শুনতে আদালতে উপস্থিত হয়েছে নিহত শিশুটির বাবা।

রোববার (৭ জুন) সকালে ১১টার দিকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করবেন।

এজন্য সকাল সাড়ে ১০টার দিকে মামলার বাদী ও ভুক্তভোগী শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা আদালত উপস্থিত হয়েছেন। তার সঙ্গে পরিবারের বেশ কয়েকজন সদস্যও উপস্থিত হয়েছেন।

আলোচিত এই মামলার রায়ের দিনে আদালতে আদালত উপস্থিত আছেন মামলার প্রসিকিউশন পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু এবং আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহসহ অন্যান্য আইনজীবীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন