শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভারত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম আপডেট : ০৬ জুন ২০২৬, ০৩:৩৪ পিএম
expand
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভারত

ভারতের হিমাচল প্রদেশের চাম্বা শহরে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (৫ জুন) স্থানীয় সময় রাত ১০টার দিকে পার্বত্য এই এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়।

উৎপত্তিস্থল থেকে হিমাচলের রাজধানী ধরর্মশালার দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের আবহাওয়া দপ্তরের অধীন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে।

হিমাচলের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কম্পনের মাত্রা এত তীব্র ছিল যে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন।

ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে এপিসেন্টার হওয়ায় কম্পনের মাত্রা ছিল তীব্র।

সূত্র : এনডিটিভি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন