শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, চক্রের ৪ সদস্য গ্রেফতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

হানি ট্র্যাপের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় এবং টাকা না পেয়ে হত্যার অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৬ জুন) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পিবিআই জানায়, চক্রটি স্বামী-স্ত্রী বা ভাই-বোন পরিচয়ে বাসা ভাড়া নিয়ে তরুণদের টার্গেট করত। সম্প্রতি তুরাগ নদী থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া লোকমানও এই চক্রের শিকার বলে জানিয়েছে সংস্থাটি।

ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা এস এম সালমানসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে ছিনতাই হওয়া একটি গাড়িও উদ্ধার করেছে পিবিআই।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা অভিযোগের সত্যতা স্বীকার করেছে এবং এ ধরনের একাধিক ঘটনায় জড়িত থাকার কথাও জানিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধ ও মানবপাচারবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন