শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চার পরিবর্তন নিয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল, যেভাবে দেখবেন খেলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১০:৫৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে শনিবার (৬ জুন) দিনগত রাত ৪টায় মিসরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

এর আগে রিও ডি জেনিরোর মারাকানায় পানামাকে ৬-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে তারা। এই ম্যাচটি সরাসরি দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

পানামার বিপক্ষে খেলা একাদশ থেকে চারটি পরিবর্তন এনেছেন কোচ কার্লো আনচেলত্তি। ডিফেন্সে ব্রেমারের জায়গায় মার্কিনিয়োস এবং আলেক্স সান্দ্রোর বদলে বাঁ প্রান্তে খেলবেন ডগলাস সান্তোস। মাঝমাঠে ম্যাথেউস কুনিয়ার পরিবর্তে সুযোগ পেয়েছেন লুকাস পাকেতা। আক্রমণভাগে লুইজ হেনরিকের জায়গায় একাদশে এসেছেন ইগোর থিয়াগো।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের কথা মাথায় রেখে গ্যাব্রিয়েল মাগালেসকে বিশ্রামে রাখা হয়েছে বলে জানিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, স্কোয়াডের ২৬ জন খেলোয়াড়ই মূল একাদশে খেলার যোগ্য এবং পরিস্থিতি অনুযায়ী দল পরিবর্তন হতে পারে।

মিশরের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: এলিসন বেকার, ওয়েসলি, মার্কিনিয়োস, লিও পেরেরা, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র ও ইগোর থিয়াগো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন