রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেলা ১১টায় রামিসা হত্যা মামলার রায় ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১০:২৩ এএম
আদালতে তোলা হয়েছে প্রধান আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্না আক্তারকে
expand
আদালতে তোলা হয়েছে প্রধান আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্না আক্তারকে

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় মামলার রায় আজ বেলা ১১টায় হতে পারে।

রোববার (৭ জুন) সকালে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলাকেটে হত্যার মামলার রায় বেলা ১১টায় রায় ঘোষণা হতে পারে।

এর আগে রোববার সকাল ৮টা ৫০ মিনিটে কারাগার থেকে প্রিজনভ্যানে করে রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোচিত মামলার প্রধান আসামি সোহেল রানাকে আদালতে হাজির করা হয়েছে।

এদিন সকাল সাড়ে ৮টার দিকে একই মামলার অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। রায় ঘোষণার আগে দুজনই হাজতখানায় রয়েছেন। আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন