বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রসিকিউশনের আভ্যন্তরীণ দ্বন্দ্ব বিচারকাজ প্রভাবিত করবে না: চিফ প্রসিকিউটর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০২ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
expand
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

প্রসিকিউশনের আভ্যন্তরীণ দ্বন্দ্ব বিচারকাজে কোনো প্রভাবিত করবে না জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, ‘প্রসিকিউটরদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব হতে পারে, তবে এটা বিচারে প্রভাব ফেলবে না। প্রসিকিউশন টিম একটা পরিবার, পরিবারে অনেক কিছুই হয়।’ তিনি আরও বলেন, ‘প্রসিকিউটরদের দুপক্ষে যেসব অভিযোগ আসছে, আমি যতদিন দায়িত্ব পালন করবো ততদিন এসব কখনোই বিচারকে প্রভাবিত করবে না। আমি আপস করতে শিখিনি। অতএব আমার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না।’

কোনো অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এটা একেবারেই স্পষ্ট বার্তা।’ গত ২৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মো. তাজুল ইসলামকে সরিয়ে মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেয়া হয়। আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X