বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক র‍্যাব ডিজি হারুন ও তার স্ত্রীর ১০টি ব্যাংক হিসাব জব্দ 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশিদ ও তার স্ত্রী ফাতেহা পারভীন লুনার নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে হারুনের দুইটি এবং তার স্ত্রী লুনার আটটি একাউন্ট রয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

এর আগে এদি, ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদক জানায়, মো. হারুন অর রশিদের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে পাওয়া রেকর্ডপত্রে দেখা যায়, হারুন অর রশিদ ও তার স্ত্রী ফাতেহা পারভীন লুনার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে। তবে এই সম্পদের বিপরীতে তাদের কোনো সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup