রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৭ পদে নিয়োগ দিচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৭:৪৩ পিএম আপডেট : ০৭ জুন ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রণালয়ে ১৩ থেকে ২০তম গ্রেডের ৪টি ক্যাটাগরিতে মোট ৩৭টি শূন্য পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হয়েছে ১৯ মে ২০২৬, সকাল ১০টা থেকে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৮ জুন ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)

পদসংখ্যা: ১০টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

আবেদন ফি: ১১২ টাকা

২. পদের নাম: কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)

পদসংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test–এ উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি: ১১২ টাকা

৩. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

পদসংখ্যা: ৯টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

আবেদন ফি: ১১২ টাকা

৪. পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০)

পদসংখ্যা: ১৬টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি: ৫৬ টাকা।

আবেদন করতে এখানে ক্লিক করুন

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন