সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পে স্কেল ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০২:৩৮ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দ্রুত নতুন জাতীয় পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি)।

সোমবার (২ মার্চ) সমিতির আহবায়ক আবদুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়, ২০১৫ সালে সর্বশেষ পে-স্কেল ঘোষণার পর প্রায় এক দশক পার হলেও এখন পর্যন্ত নতুন পে-স্কেল ঘোষণা করা হয়নি। এ সময়ে দ্রব্যমূল্য, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপে পড়েছেন।

এ অবস্থায় বর্তমান দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্নির্ধারণ, সকল গ্রেডের বেতন বৈষম্য দূর করা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণমূলক আর্থিক সুবিধা বৃদ্ধি করার দাবি জানানো হয়।

সমিতির নেতারা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি বিবেচনা করে দ্রুত নতুন জাতীয় পে-স্কেল ঘোষণা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন