মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপের ডিলেট হয়ে যাওয়া বার্তা ও ছবি ফেরত আনবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১০:৫০ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

হোয়াটসঅ্যাপের প্রয়োজনীয় মেসেজ, ছবি কিংবা নথি দুর্ঘটনাবশত ডিলিট হয়ে গেলে চিন্তায় পড়তে হয়। মেসেজিং অ্যাপটি থেকে মুছে যাওয়া ফাইল ফিরিয়ে আনা কিছুটা টেকনিক্যাল হলেও অসম্ভব নয়। তবে এটা নির্ভর করে ব্যাকআপের উপস্থিতি ও সময়ের ওপর।

ডিভাইস ও ব্যাকআপ পরীক্ষা টাইমস্ট্যাম্প যাচাই: শেষ ব্যাকআপ নেওয়ার পর পাঠানো তথ্য মুছে গেলে তা ক্লাউডে পাওয়া যাবে না। তাই রিকভারি শুরু করার আগে ব্যাকআপের তারিখ ও সময় দেখে নেওয়া জরুরি।

লোকাল ফাইল সিস্টেম: ক্লাউড ব্যাকআপে ফাইল না থাকলেও অ্যান্ড্রয়েডের লোকাল স্টোরেজ থেকে অনেক সময় পুরোনো চ্যাট হিস্ট্রি উদ্ধার করা সম্ভব।

মেসেজ ও মিডিয়া রিকভারির ধাপ

ব্যাকআপ চেক: হোয়াটসঅ্যাপের Settings > Chats > Chat Backup-এ গিয়ে ব্যাকআপের ডেট ও টাইম নিশ্চিত করুন।

অ্যাপ আনইনস্টল: ব্যাকআপের সময়সীমা উপযুক্ত হলে ফোন থেকে অ্যাপটি আনইনস্টল করে দিন।

পুনরায় ইনস্টলেশন: প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি আবার ডাউনলোড করে আগের ফোন নম্বর দিয়ে রেজিস্টার করুন।

ওটিপি ও রিস্টোর: এসএমএস ওটিপি দিয়ে নম্বর ভেরিফাই করার পর পর্দায় ‘Restore’ অপশন আসবে। সেখানে ক্লিক করলেই ব্যাকআপে থাকা তথ্য ব্যাক চলে আসবে।

ব্যাকআপ ছাড়া ডেটা পুনরুদ্ধারের উপায়

ক্লাউডে ব্যাকআপ না থাকলে ‘Dr.Fone’-এর মতো থার্ড-পার্টি ডেটা রিকভারি টুল ব্যবহার করে দেখা যেতে পারে। তবে এতে শতভাগ সাফল্য মিলবে না।

মুছে যাওয়া ফাইলের ওপর নতুন ডেটা ওভাররাইট হলে, কিংবা ফোনের মডেল ও অ্যান্ড্রয়েড ভার্সনের সীমাবদ্ধতার কারণে ফাইল পুরোপুরি পুনরুদ্ধার না-ও হতে পারে।

ডেটা সুরক্ষায় আগাম সতর্কতা

অটো-ব্যাকআপ চালু রাখুন: আপনার প্রয়োজন অনুযায়ী ডেইলি, উইকলি বা মান্থলি ব্যাকআপ শিডিউল সক্রিয় করুন।

অতিরিক্ত স্টোরেজ: অতি গুরুত্বপূর্ণ ছবি ও ডকুমেন্টের কপি কম্পিউটার, গুগল ড্রাইভ বা আলাদা ড্রাইভে সেভ করে রাখুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন