বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হামের টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছরের শিশুরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৬ পিএম
স্বাস্থ্য মন্ত্রণালয় লোগো
expand
স্বাস্থ্য মন্ত্রণালয় লোগো

দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় শিশুদের সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি অতিরিক্ত একটি মাসব্যাপী ক্যাম্পেইন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কর্মসূচী শুরু হতে পারে জুনের প্রথম সপ্তাহে। এর আওতায় প্রায় ২ কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এই বিশেষ অভিযানে অন্তর্ভুক্ত থাকবে। আগে নিয়ম অনুযায়ী ৯ মাস বয়স পূর্ণ হওয়ার পরই শিশুকে হামের টিকা দেওয়া হতো। তবে বর্তমান সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এবার বয়সসীমা শিথিল করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) জাতীয় টিকাদানবিষয়ক কারিগরি উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্টরা জানান, বিশ্বব্যাপী বিভিন্ন দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ ক্যাম্পেইনের সময় নির্ধারিত বয়সের আগেও টিকা দেওয়ার নজির রয়েছে। আন্তর্জাতিক নির্দেশনার আলোকে ৬ থেকে ১০ মাস বয়সী শিশুদেরও এই অভিযানে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

তবে নিয়মিত টিকাদান কর্মসূচিতে আগের নিয়মই বহাল থাকবে। অর্থাৎ, রুটিন অনুযায়ী ৯ মাসের আগে হামের টিকা দেওয়া হবে না। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে এখনো বৈশ্বিকভাবে চূড়ান্ত নির্দেশনা না থাকায় নিয়মিত সূচিতে পরিবর্তন আনা হয়নি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত ও ব্যাপক টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই বিশেষ কর্মসূচি হামের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup