সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একাধিক সুবিধাসহ আদ-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১০:৪৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আদ-দ্বীন ফাউন্ডেশন কিচেন ম্যানেজার পদে নিয়োগের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের রান্নাঘর ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার জন্য যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

আবেদন প্রক্রিয়া রোববার (২ আগস্ট) ২০২৬ থেকে শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন।

প্রতিষ্ঠানের নাম: আদ-দ্বীন ফাউন্ডেশন

পদের নাম: কিচেন ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: হসপিটালিটি, হোটেল ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।

প্রয়োজনীয় দক্ষতা: রান্নাঘরের স্টক ও ইনভেন্টরি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং পুষ্টি সম্পর্কিত বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মক্ষেত্র: অফিসভিত্তিক

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা (মগবাজার)

মাসিক বেতন: ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকা

সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সুবিধা, বছরে দুটি উৎসব বোনাস, কর্মী ও পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা, শিক্ষা সহায়তা ভাতা

আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৬

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন