বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতা চলচ্চিত্র উৎসবে এবারও নেই বাংলাদেশ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১০:৩০ এএম আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১০:৩১ এএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

দ্বিতীয় বছর ধরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোনো চলচ্চিত্র বা তথ্যচিত্র দেখানো হচ্ছে না। সম্প্রতি উৎসব কমিটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কমিটির ওয়েবসাইটে প্রকাশিত ছবির তালিকায় কোনো ক্যাটাগরিতেই বাংলাদেশি সিনেমার নাম নেই। উৎসবের এই অনুপস্থিতি মূলত রাজনৈতিক পরিস্থিতির কারণে হয়েছে।

গত বছরই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন গৌতম ঘোষ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “এবারের পরিস্থিতি ভিন্ন। দেশে ভিসা সমস্যা রয়েছে, আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে। আশা করি, ৩১তম এডিশনের আগে প্রতিবেশী দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে।”

কিন্তু এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও বাংলাদেশের ছবি তালিকায় জায়গা পাননি। উৎসবের জুরি কমিটির এক সদস্য জানিয়েছেন, “আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশ থেকে একটি ছবি জমা দেওয়া হয়েছিল—তানভীর চৌধুরীর ‘কাফ্ফারাহ’। কিন্তু এটি আমাদের মানদণ্ড পূরণ করতে পারেনি, তাই তালিকায় স্থান পায়নি।”

চলতি বছরের ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৬ নভেম্বর থেকে শুরু হবে এবং এক সপ্তাহ ধরে চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এ উৎসবে ৩৯টি দেশের ২১৫টি ছবি প্রদর্শিত হবে।

ভারত ছাড়াও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, বেলজিয়াম, ইতালি, ব্রাজিল, মরক্কো, অস্ট্রিয়া, তুরস্ক, বলিভিয়া, গুয়াতেমালা, শ্রীলঙ্কা, চীন, জাপান, ইরান, সিঙ্গাপুর, তাইওয়ান, ফিলিস্তিন, ইরাক, সৌদি আরব, মিশর, সুদান ও লেবানন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup