বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুরোনো প্রেমে মজলেন হানিয়া আমির!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫২ এএম
হানিয়া আমির ।। ছবি: সংগৃহীত
expand
হানিয়া আমির ।। ছবি: সংগৃহীত

পাকিস্তানের শোবিজ অঙ্গনের আলোচিত জুটি হানিয়া আমির ও আসিম আজহার আবারও আলোচনার কেন্দ্রে। এক সময়ের তুমুল প্রেম, এরপর তিক্ত বিচ্ছেদ এবং দীর্ঘ নীরবতা সব মিলিয়ে তাদের সম্পর্কের সমীকরণটি ছিল অনেকটা রোলার কোস্টারের মতো। তবে এই দীর্ঘ টানাপোড়েনের পর সাম্প্রতিক সময়ে এই দুই তারকার ঘনিষ্ঠতা জানান দিচ্ছে।

সম্প্রতি একটি কনসার্টে পারফর্ম করার সময় আসিম আজহার মঞ্চ থেকে দর্শকসারিতে থাকা হানিয়ার দিকে তাকিয়ে গান পরিবেশন করেন। দুজনের চোখাচোখি ও সেই মুহূর্তের আবহ দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্তদের অনেকেই এটিকে কেবল কাকতালীয় বলে মানতে নারাজ; তাদের মতে, এটি ইঙ্গিতবহ একটি মুহূর্ত।

ঘটনাটি আরও আলোচনায় আসে আসিমের যুক্তরাষ্ট্র সফরের সময়। সেখানে অনুষ্ঠিত আসিমের একটি কনসার্টে উপস্থিত হন হানিয়া। যদিও এসময় তিনি নিজেকে আড়াল করার চেষ্টা করেছিলেন। মুখ ঢাকতে যে রুমালটি ব্যবহার করেন, তাতে লেখা ছিল ‘আসিম আজহার’। বিষয়টি ভক্তদের দৃষ্টি এড়ায়নি। বরং এটিকেই অনেকে ‘নীরব বার্তা’ হিসেবে দেখছেন।

সামাজিক মাধ্যমে এই জুটির সাম্প্রতিক আচরণ নিয়ে নানা ব্যাখ্যা ঘুরছে। কারও মতে, এটি তাদের সম্পর্ক নতুন করে শুরু হওয়ার ইঙ্গিত। আবার কেউ বলছেন, তারা ইচ্ছাকৃতভাবেই আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে ধীরে ধীরে নিজেদের সম্পর্ক সামনে আনছেন।

এরই মধ্যে বিয়ের গুঞ্জনও ছড়িয়েছে। পাকিস্তানের কিছু গণমাধ্যমে দাবি করা হচ্ছে, সব ভুল বোঝাবুঝি পেছনে ফেলে বছরের শেষের দিকে তারা বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন। যদিও এ বিষয়ে এখনো সরাসরি কিছু জানাননি হানিয়া বা আসিম। যদিও হানিয়া বা আসিম এখনও কিছুই বলেননি, তবে তাদের সাম্প্রতিক অঙ্গভঙ্গি বলছে, মৌনতাও অনেক সময় সম্মতির লক্ষণ হয়ে দাঁড়ায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup