বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয় ছাড়ার গুঞ্জনে যা বললেন হাসান মাসুদ

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০১:০৫ পিএম আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১২:৫৬ পিএম
ছবি সংগৃহীত
expand

গণমাধ্যমের সাম্প্রতিক এক মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। এক অনুষ্ঠানে তিনি জানান, দুই বছর ধরে নাটক বা সিনেমায় কাজ করছেন না এবং হজ সম্পন্ন করে ধর্মীয় অনুশাসনেই বেশি মনোযোগী হয়েছেন।

তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি করে, যা নিয়ে বিতর্ক দেখা দেয়। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো অভিনয়কে স্থায়ীভাবে বিদায় জানিয়েছেন।

তবে ভুল বোঝাবুঝি স্পষ্ট করে হাসান মাসুদ জানান, তিনি অভিনয় পুরোপুরি ছেড়ে দেননি। এক সাক্ষাৎকারে বিষয়টি সংশোধন করে তিনি বলেন, ভালো কনটেন্টের অভাবে দীর্ঘদিন তিনি কাজে ছিলেন না এবং কথাটি ঠিকভাবে বুঝিয়ে বলতে না পারায় বিভ্রান্তি তৈরি হয়েছিল। গল্প পছন্দ হলে এবং মনের মতো কাজ পেলে তিনি এখনো অভিনয়ে ফিরতে সানন্দেই প্রস্তুত।

ধর্মচর্চা ও অভিনয়ের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে এই অভিনেতা জানান, দুটি বিষয়কে তিনি কখনোই সাংঘর্ষিক মনে করেন না।

২০০০ সাল থেকেই নিয়মিত নামাজ পড়েন উল্লেখ করে তিনি বলেন, শুটিং সেটেও পরিচালকেরা তাকে নামাজের জন্য বিরতি দিতেন।

কাজের মধ্যেও ধর্মীয় নিয়ম মেনে চলা সম্পূর্ণ সম্ভব। এমনকি হজ থেকে ফেরার পর ইতিমধ্যেই দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে কর্মজীবন শুরু করা হাসান মাসুদ পরবর্তীতে সাংবাদিকতায় যুক্ত হন। ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়ে পদার্পণ।

এরপর ‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’, ‘বিহাইন্ড দ্য সিন’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। অভিনয়ের পাশাপাশি ২০০৬ সালে তাঁর একটি একক গানের অ্যালবামও প্রকাশিত হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank