

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হালের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সাদিয়া আয়মান। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ ও আলোচিত ইনফ্লুয়েন্সার আয়মান সাদিক। দুজনের নামের মধ্যে বেশ মিল থাকায় তাদের নিয়ে ভক্ত ও নেটিজেনদের কৌতূহলেরও শেষ নেই।
সাদিয়া আয়মান ও আয়মান সাদিক দুই ভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তি। তবে শুধু নামের মিলের কারণেই বিভিন্ন সময়ে তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে আগেই মুখ খুলেছিলেন অভিনেত্রী সাদিয়া আয়মান।
প্রায় দুই বছর আগে এক সাক্ষাৎকারে নামের মিল প্রসঙ্গে সাদিয়া আয়মান জানিয়েছিলেন, আয়মান সাদিকের সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই। তাদের নামের এই মিলকে তিনি নিছক কাকতালীয় ঘটনা হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও স্পষ্ট করে বলেন, তাদের মধ্যে ভাই-বোনের সম্পর্ক তো নেইই, এমনকি কোনো ধরনের আত্মীয়তার সম্পর্কও নেই।
এ অভিনেত্রী আরও বলেছিলেন, আমি বিভিন্ন সময় দেখেছি, আমার কোনো কাজ রিলিজ হলে নেটিজেনরা এমন কমেন্ট করে থাকেন, আয়মান সাদিকের কাজটি বেশ সুন্দর ছিল। বিষয়টি আমার কাছে অবশ্য খুবই ইন্টারেস্টিং লাগে।
তবে দু’জনের নামের মিল থাকার বিষয়টি কাকতালীয়ভাবে হওয়ার কথা বললেও, কারও কারও কাছে যেন বোধগম্য নয়। তাইতো এবার প্রথমবার একসঙ্গে ছবি তুলে তা পোস্ট করে বিষয়টি আবারও স্পষ্ট করলেন সাদিয়া আয়মান।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সোয়া চারটার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে আয়মান সাদিকের সঙ্গে তোলা নিজের একটি ছবি পোস্ট করেন সাদিয়া আয়মান। আর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে অনেক বেশি গুঞ্জন, অবশেষে তার সঙ্গে দেখা হয়ে গেল। অবশেষে একই ফ্রেমে দুই আয়মান।’
উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পারিবারিক আয়োজনে জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদকে বিয়ে করেন আয়মান সাদিক।
অন্যদিকে ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান এককজীবন কাটাচ্ছেন। নিয়মিত কাজ আর পরিবারের সঙ্গে সময় কাটছে তার।


