

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ও লেখক এবং অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য নিয়ে নানা অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি বলেছেন, ‘পিনাকী, ইলিয়াস জামায়াতি এজেন্ট। তারা বিদেশে বসে বাংলাদেশের রাজনীতি ও রাজনীতিবিদ নিয়ে কনটেন্ট বানায়, ডলার কামায়।’
হস্পতিবার (১৯ আগস্ট) রাত ৮টার কিছু আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
স্ট্যাটাসে নুরুল হক নুর লেখেন, ‘পিনাকী, ইলিয়াস ইউটিউবার। তারা বিদেশে বসে বাংলাদেশের রাজনীতি ও রাজনীতিবিদ নিয়ে কনটেন্ট বানায়, ডলার কামায়। টাকার বিনিময়ে গুজব-প্রোপাগান্ডা ছড়ায়।’
তিনি আরও লেখেন, ‘আমি এগুলো আগেও পাত্তা দিইনি, এখনও দিচ্ছি না।’ ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে বসে তারা তার বিরুদ্ধে গুজব ও প্রোপাগান্ডা ছড়ালে এর জবাব দিয়ে তাদের ‘গুরুত্বপূর্ণ’ করে তুলতে চান না বলেও জানান নুর।
জুলাই-পরবর্তী সময়ে তারা ‘জামায়াতি এজেন্ট’ হিসেবে কাজ করছে বলেও অভিযোগ করেন নুর। জামায়াতের রাজনীতির বিরুদ্ধে সরব হওয়ায় তারা তার পেছনে লেগেছে বলে দাবি করেন তিনি। নির্বাচনের আগেও তাকে হারাতে তারা নানা গুজব ও প্রোপাগান্ডা ছড়িয়েছিল বলে অভিযোগ করেন নুর।
তিনি আরও লেখেন, ‘আমি এগুলো আগেও পাত্তা দিইনি, এখনও দিচ্ছি না।’ ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে বসে তারা তার বিরুদ্ধে গুজব ও প্রোপাগান্ডা ছড়ালে এর জবাব দিয়ে তাদের ‘গুরুত্বপূর্ণ’ করে তুলতে চান না বলেও জানান নুর।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) ইলিয়াস হোসাইন তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বৃহস্পতিবার রাত ৮টায় নুরুল হকের ‘চরিত্র জাতির সামনে ভিডিও প্রকাশের মাধ্যমে উন্মোচন’ করার ঘোষণা দিয়ে একটি ফেসবুক পোস্ট করেছিলেন।
সেখানে ইলিয়াস লিখেছিলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৮টায় নুরুল হক নুরুর চরিত্র জাতির সামনে উন্মোচন করা হবে। চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে।’


