

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে জাদুকরী ফুটবল উপহার দিলেন লিওনেল মেসি। তার পায়ের সেই চিরচেনা জাদুতে কট্টর প্রতিপক্ষ শিবিরের সমর্থকরাও যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন।
আলজেরিয়ার বিপক্ষে মেসির নান্দনিক হ্যাটট্রিকে আর্জেন্টিনা দল যেমন বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে, তেমনি সেই ফুটবল উন্মাদনার ঢেউ গ্যালারির গণ্ডি পেরিয়ে আছড়ে পড়েছে কোটি ভক্তের হৃদয়ে; বাদ যাননি শোবিজ তারকারাও, সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো শুরু হয়েছে মেসিম্যানিয়া।
আর্জেন্টিনার এমন দুর্দান্ত শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিস্ময় ধরে রাখতে পারেননি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী।
নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে এক পোস্টে বিস্ময়ভরা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি লিখেছেন, ‘এই লোকটা (মেসি) এত ভালো খেলে কেন? লিওনেল মেসি সত্যিকারের জাদুকর, হ্যাটট্রিক।’ তিনি আরও জানান দল যার যার মেসি কিন্তু সবার।
মেসির এই অতিমানবীয় পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বুবলীর করা এই পোস্টটি মুহূর্তেই নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে ।
এছাড়াও পরিমনি তার ফেসবুক হ্যান্ডেলে ছেলে রাজ্যর টিভির সামনে আরজেন্টিনার জার্সি পড়ে মেসির জয় উপভোগ করা ছবি শেয়ার করে লিখেছেন ‘আমার ছোট্ট মেসি। মাশাআল্লাহ’
