মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ঢাকায়, অনুষ্ঠান সূচি জানা গেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির
expand

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় পৌঁছেছেন। ১৮ সেপ্টেম্বর রাতে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকায় অবতরণ করেন তিনি। আজ দুপুরে হানিয়া নিজের ফেসবুক পেজে ঢাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সামাজিক মাধ্যমে দুটি ছবি শেয়ার করেছেন, যেখানে লোকেশন হিসেবে ঢাকা উল্লেখ করা হয়েছে এবং পাকিস্তান ও বাংলাদেশের পতাকার ইমোজি ব্যবহার করেছেন। এর আগে সানসিল্ক বাংলাদেশের পেজেও তার একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল।

হানিয়া আমির ২০ সেপ্টেম্বর ঢাকার শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেবেন। ২১ সেপ্টেম্বর তিনি সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে উপস্থিত থাকবেন। এছাড়া ঢাকায় অবস্থানকালে ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করারও পরিকল্পনা রয়েছে।

হানিয়া মূলত পাকিস্তানের টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ ও সিনেমার পরিচিত মুখ। তার প্রাণবন্ত অভিনয় ও স্বতঃস্ফূর্ত চরিত্র তাকে তরুণদের মধ্যে বিশেষ জনপ্রিয় করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank