মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বিক্ষোভে গিয়ে আটক জনপ্রিয় মুসলিম অভিনেত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১২:৪৪ এএম
অভিনেত্রী আয়েশা খান
expand

ভারতে চলমান ছাত্র আন্দোলন ক্রমেই বিস্তৃত হচ্ছে। দিল্লি থেকে শুরু হওয়া এ আন্দোলন দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে।

শিক্ষার্থীদের এই বিক্ষোভে সাধারণ মানুষের পাশাপাশি অনেক তারকাও সংহতি প্রকাশ করছেন।

কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানাচ্ছেন, আবার কেউ সরাসরি রাজপথে গিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়াচ্ছেন।

এমনই এক বিক্ষোভে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেত্রী আয়েশা খান।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের দাদার এলাকায় শিক্ষার্থীদের চলমান বিক্ষোভে উপস্থিত হওয়ার পর তাকে পুলিশ হেফাজতে নেয়।

আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় আয়েশা বলেন, এখনও আমার হাত কাঁপছে। আমি শুধু শান্তভাবে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ আমাকে পুলিশের ভ্যানে তুলে নিয়ে আটক করা হয়।

অভিনেত্রীর দাবি, তিনি কোনো ধরনের বিক্ষোভ বা বিশৃঙ্খলায় অংশ নেননি। এর আগেই তার ভাই ও কয়েকজন বন্ধুকে পুলিশ আটক করেছিল। তিনি শুধু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

আয়েশার প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, আটক হওয়া এক যুবক অভিযোগ করছেন, তার গণিত পরীক্ষা থাকলেও কোনো কারণ ছাড়াই তাকে আটক করা হয়েছে। আরেকটি ভিডিওতে আয়েশাকে পুলিশ সদস্যদের কাছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইতে দেখা যায়।

তবে তার প্রশ্নের কোনো উত্তর দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে চারজন নারী পুলিশ সদস্যকে তাকে জোর করে পুলিশের ভ্যানে তুলতে দেখা যায়।

ঘটনার বিষয়ে আয়েশা লিখেছেন, আমাকে ভ্যানে তুলতে চারজন নারী পুলিশ সদস্য এসেছিলেন। কিন্তু আমি জানতে চাই, কেন? আমি কি কোনো হইচই করেছি? কোনো ঝামেলা শুরু করেছি? শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্যই কি আমাকে আটক করা হলো? আমি তো পাঁচজনের কোনো দলের মধ্যেও ছিলাম না।

পরে তাকে মুম্বাইয়ের ওরলি থানায় নেওয়া হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা তার সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন বলে জানিয়েছেন আয়েশা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank